বাকি পাঁচটি গতকাল সরিয়ে নেওয়া হয়
এসব গাড়িতে করে বাড়ির মালামালও নেওয়া হয়
মালামাল সরিয়ে নেওয়ার খবরে কাল সকাল থেকেই বিএনপির নেতা-কর্মীরা সেনানিবাসের জাহাঙ্গীর গেটে ভিড় করেন
তবে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি
গত ১৩ নভেম্বর খালেদার ওই বাড়ির দখল বুঝে নেয় ক্যান্টনমেন্ট বোর্ড
পীরের উদ্ভট চিকিৎসা কেড়ে নিল ছাত্রীর প্রাণ
জিনের আছর ছাড়ানোর নামে সিলেটে কথিত পীরানির নারী পীর উদ্ভট চিকিৎসা-পদ্ধতি কেড়ে নিল এ মেধাবী ছাত্রীর প্রাণ
পীরের পানি পড়া খেয়ে আর নাকে-মুখে তেল মাখার পর রক্তবমি করতে করতে গতকাল শুক্রবার সকালে সিলেট শহরের আম্বরখানায় নিজ বাসায় মারা যান সৈয়দা মারওয়া রিফাত ১৮
একই চিকিৎসা নিয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন রিফাতের মা মামা ও খালা
এদিকে মৃত্যুর ঘটনা শুনেই আস্তানা ছেড়ে পালিয়েছেন কথিত পীরানি
পুলিশ শহরের রায়নগরে পীরানির বাড়িতে অভিযান চালিয়ে তাঁর খানকা জব্দ সেখান থেকে তাঁর বড় বোন এক ছেলেসহ নয়জনকে এবং নিহত রিফাতের বাসার গৃহকর্মীকেও আটক করেছে পুলিশ
রিফাত এবার সিলেটের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম থেকে এইচএসসি পাস করেন
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন
এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন বলে পারিবারিক সূত্র জানায়
পুলিশ সূত্র জানায় রিফাতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক এসআই অঞ্জন রায়
তাতে বলা হয় মরদেহে কোনো ক্ষত চিহ্ন নেই
রক্ত বমি করায় গলায় শরীরের বিভিন্ন অংশে রক্তের দাগ ও তেল মাখা ছিল
হাতে ও গলায় ছিল তাবিজ
তাবিজগুলো খুলে দেখা গেছে তাতে নখ ও চুল রয়েছে
এ ছাড়া ওই বাসা থেকে পানি ও তেল পড়ার বোতল মামলার আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাতে মরদেহের ময়নাতদন্ত হয়
আম্বরখানার ইলেকট্রিসাপ্লাই এলাকার হাজি ভিলায় বাস করত রিফাতের পরিবার
তাঁর বাবা মুহিদুল ইসলাম দুবাইপ্রবাসী ছিলেন
প্রায় সাত বছর আগে হূদরোগে মারা যান তিনি
দুই ভাই এক বোনের পরিবারে রিফাত ছিলেন বড়
একই বাসায় রিফাতের দুই মামা ও এক খালা বাস করতেন
ঘটনা সম্পর্কে পুলিশ ও পরিবারের সদস্যরা জানান গত ৩০ নভেম্বর রিফাত হঠাৎ অসুস্থ বোধ করেন
বাসার গৃহকর্মী রোকেয়া বেগমের ৩০ পরামর্শে তাঁকে নগরের রায়নগর এলাকায় জামতলার পীরানি নামে পরিচিত তহুরা বেগমের কাছে নিয়ে যাওয়া হয়
তহুরা বেগম জানান রিফাতের জিনের আছর হয়েছে
তিনি ঝাড়-ফুঁকের চিকিৎসার জন্য এককালীন ৭৭ হাজার টাকা সেলামি দাবি করেন
মেয়েকে শিগগির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে যাবেন তাই দ্রুত সুস্থ হওয়ার বিষয়টি মাথায় রেখে পীরানির কথায় রাজি হয় পরিবারটি
পুরো টাকা পরিশোধ করার পর গত বৃহস্পতিবার থেকে শুরু হয় পীরানির চিকিৎসা
রাতব্যাপী একটানা পানি পড়া পান ও তেল মাখাসহ উদ্ভট চিকিৎসা চলে
গতকাল ভোর সাতটায় রিফাত গুরুতর অসুস্থ হয়ে পড়েন
তাঁকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়
অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে আটটায় মৃত্যু হয়
রিফাতের মৃত্যুর পর তাঁর মা সিদ্দিকা আক্তার চৌধুরী ৪০ ও তাঁর মামা ইশতিয়াক আহমদ চৌধুরী ৩০ অসুস্থ হয়ে পড়েন
তাঁরা বাসায় এলোমেলো আচরণ শুরু করেন
একপর্যায়ে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়
এরপর গৃহকর্মী রোকেয়াকে নিয়ে পুলিশ  পীরানির বাড়িতে অভিযান চালায়
রিফাতের ছোট খালা ফারহানা আক্তার চৌধুরী প্রথম আলোকে বলেন সবকিছু কেমন যেন ধাঁধার মধ্য দিয়ে ঘটে গেছে
পীরানি তহুরা গত বৃহস্পতিবার সারা দিনই বাসায় অবস্থান করছিল
একের পর এক ঝাড়ফুঁক আর নানা রকম ফন্দি-ফিকির করায় পুরো বাসা অন্য রকম হয়ে উঠেছিল
সন্ধ্যার পর পীরানি একটি গরু ও এক ভরি স্বর্ণ নিয়ে চলে যায়
তিনি বলেন পীরানি যাওয়ার আগে রিফাতের মা ও মামাকে কিছু চিকিৎসা পদ্ধতি অনুসরণ করতে বলে যান
পরে তাঁর কথামতো চারটি বোতলে পানি পড়া তেল মাখানো হয় রিফাতসহ তাঁর মা ও মামাকে
তিনজনই মধ্যরাত থেকে অসুস্থ বোধ করেন
ভোররাত সাড়ে তিনটার দিকে রিফাতের অবস্থা বেশি নাজুক হয়ে পড়লে ভোর সাড়ে ছয়টায় অজ্ঞান হয়ে যান
নগরের রায়নগরে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি আলিশান ভবনে ভাড়া করা ফ্ল্যাটে থাকেন পীরানি তহুরা বেগম
পুলিশ যাওয়ার আগেই তহুরা বেগম পালিয়ে যান
ওই বাসা থেকে তহুরার বড় বোন চান বানু ৬০ বড় ছেলে ইসলাম উদ্দিন ২৪ ছেলের বউ শিপা বেগম কায়সার আহমদ ১৬ আবদুল্লাহ ৮ তানিয়া ১০ আবদুর রহিম ৭ কাজল আক্তার ৯ এবং রিফাতদের গৃহকর্মী রোকেয়াকে আটক করে পুলিশ
সিলেট কোতোয়ালি থানা হাজতে আটক পীরানির বড় বোন চান বানু জানান তাঁদের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলার আলিয়াপাড়া গ্রামে
প্রায় তিন বছর ধরে তাঁরা সিলেটে আছেন
তাঁর ছোট বোন তহুরা বেগম ঝাড়-ফুঁকের চিকিৎসা করছেন প্রায় ১০ বছর ধরে
সিলেট নগরের জামতলা এলাকায় থাকতেন বলে তহুরা জামতলার পীরানি নামে পরিচিতি পান
রায়নগরে তহুরার ভাড়া বাড়িতে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ির তত্ত্বাবধায়ক জানান পাঁচ মাস আগে মাসে সাত হাজার টাকা ভাড়ায় তহুরা এ ফ্ল্যাটে ওঠেন
প্রতিদিনই ৫০ থেকে ৭০ জন মানুষকে তিনি পানি পড়া ও তেল পড়া দিতেন
চারতলার পীরানির ফ্ল্যাটটি পুলিশ তালাবদ্ধ করে রেখেছে
ভেতরে চারটি কক্ষের মধ্যে তিনটি পরিবারের অন্য সদস্যরা থাকেন
একটি কক্ষ অনেকটা মাজার আকৃতি করে সাজিয়ে রাখা হয়েছে
সেখানে একটি পাথর পিতলের কলসি ও ওপরে লালসালু রয়েছে
ওই কক্ষে পীরানি ঝাড়-ফুঁকের চিকিৎসা দিতেন
রাতে যোগাযোগ করলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার নওরোজ আহমদ প্রথম আলোকে বলেন এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে
ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে
বিতর্ক ঢেকে দেওয়া এক জয়
এই বড় চাদরটাই দরকার ছিল যেটিতে লেখা জয়
এই চাদরই ঢেকে দিতে পারত আগের দুই দিনের বিতর্ক আর ব্যর্থতা
মাঠ থেকে সাফল্যের রঙে রঙিন সেই চাদর গায়ে জড়িয়ে যখন বেরিয়ে আসা গেল সাকিব আল হাসান আর পেছন ফিরে তাকালেন না
বিতর্কের ফলোআপ প্রশ্নে মুচকি হেসে বললেন নেক্সট কোয়েশ্চান প্লিজ
পরাজয়ে দলের মধ্যে নানা ঘুণপোকা আবিষ্কার করা যায়
অন্যকিছুর চেয়ে বড় হয়ে ওঠে পেছনের কার্যকরণ
অন্যদিকে জয় ভুলিয়ে দেয় খেদ আর হতাশা
অন্দরমহল থেকে আসা ফিসফাস-গুঞ্জনগুলোকে সুখী পরিবারের মান-অভিমানের মতোই মনে হয় তখন
সাকিব কাল ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছেন ওই আলোচনাও ড্রেসিংরুমের অবস্থা কখনোই খারাপ ছিল না
প্রথম ম্যাচ হারার পর সবাই খুব হতাশ ছিল
তবে ড্রেসিংরুমের ভেতরের অবস্থা সব সময়ই ভালো
এই তো অধিনায়ক! ড্রেসিংরুম থেকে হোটেলের নাশতার টেবিল আর করিডরেও যদি লুকিয়ে রাখার মতো কোনো পরিস্থিতি আসে সেটা  কৌশলে না জানানোও তো অধিনায়কের দায়িত্ব!
এক দিন জয় আরেক দিন পরাজয়—এটাই ক্রিকেট এটাই খেলা
প্রথম ম্যাচে ৯ রানে হারের পর কাল যেমন ৬ উইকেটে জিতে সিরিজে ফিরল বাংলাদেশ
যে জয় সম্পর্কে অধিনায়ক বলছেন আজ গতকাল অনেক পজিটিভ ক্রিকেট খেলেছি আমরা
সবাই যার যার স্বাভাবিক খেলা খেলেছি
স্বাভাবিক খেলার পেছনে কাজ করেছে প্রথম ম্যাচ থেকে পাওয়া শিক্ষা
প্রথম ম্যাচে হারার পর সবাই বুঝতে পেরেছে যে ভালো কিছু করতে গেলে আগে নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করতে হবে
প্রতিপক্ষ যেই হোক একটু ছাড় দিলেই পেয়ে বসে
সবাই এটা উপলব্ধি করতে পেরেছে বলে মনে হয়
এক দিন আগেই অন্য এক প্রসঙ্গে যে সাকিব বলেছিলেন কার মনে কী আছে জানি না কাল সেই তিনিই যেন গাইছিলেন আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই
সুখের সময়ে প্রেক্ষাপটে কত গানই না বাজে! কিন্তু জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে দুই ম্যাচ খেলে এক ম্যাচ জিতেই কি এতটা সুখী হওয়া যায় যায় না
বরং সাকিবের মনে অতৃপ্তি আমার মনে হয় জয়টা ৭-৮ উইকেটেরও হতে পারত
একই অতৃপ্তি তাঁর জুনায়েদ আর রকিবুলকে নিয়েও জুনায়েদ আর রকিবুল দুজনই যেহেতু ফিফটি করেছে তাদেরই শেষ করে আসা উচিত ছিল
এমনকি রকিবুলের জন্য প্রশংসাবাক্যেও ফিরে ফিরে এল মন না ভরার কথা আজকে গতকাল ওর সুযোগ ছিল সেটা কাজে লাগিয়েছে
তবে ম্যাচ শেষ করে এলে ভালো হতো
৭ উইকেটে জয় দেখতে আরও সুন্দর লাগত
জেমি সিডন্স সিরিজটাকে বলেছেন ব্যাটল অব দ্য স্পিনার্স
যদিও এখন পর্যন্ত সে লড়াইটা বড়ই একপেশে
রে প্রাইস-প্রসপার উতসেয়ারা কেমন গুটিসুটি মেরে আছেন সাকিব-রাজ্জাকদের সামনে
সাফল্য-ব্যর্থতা দুটোতেই বাংলাদেশ অধিনায়ক তাই স্পিনারদের ঝান্ডা ওড়াচ্ছেন
স্পিনাররা খুবই ভালো বল করছে বলে কালকের সহজ জয়ের পেছনেও স্পিনারদের কৃতিত্বকেই বড় করে দেখালেন
খাটো করলেন না পেসারদের প্রচেষ্টাকেও
ইনজুরি-ফেরত মাশরাফি বিন মুর্তজা যে দুই ম্যাচেও আলোকিত নন সেটার ব্যাখ্যা দিলেন সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের পেস বোলাররা কখনোই খুব ভালো করেনি
